হঠাৎ সিলেট সফরে এসে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর জামিয়া কাসিমুল উলুম দরগাহ-এর শিক্ষক-ছাত্রদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন তিনি।
একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে এসে পৌঁছলে সেখানে তাঁকে অভ্যর্থনা জানান জামিয়া কাসিমুল উলুম দরগাহ-এর শিক্ষক-ছাত্ররা।
সিলেট এয়ারপোর্ট থেকে ধর্ম উপদেষ্টা সরাসরি জামিয়া দরগাহে আসেন এবং জিয়ারত করেন শাহজালাল (রাহ.)-এর মাজার।মতবিনিময় কালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, পরিশ্রমী মানুষ কখনো বিফল হয় না। তাই পরনিন্দায় ব্যস্ত থেকে জীবনের মূল্যবান সময় নষ্ট করা যাবে না। পরনিন্দা থেকে বিরত থেকে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াতে হবে।
এছাডা শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, মোবাইল মানুষের মূল্যবান সময় কেড়ে নেয়৷ মোবাইলে অহেতুক সময় কাটানোর চেয়ে দ্বীনি কাজে নিজেদের নিয়োজিত রাখা হবে মঙ্গলজনক।আলেমদের উদ্দেশ্যে ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের জীবনে উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি ও শৃঙ্খলার জন্য ধর্মীয় জ্ঞান গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আগামীর নতুন বাংলাদেশ গড়তে হবে। যতবেশি আলেম সংসদে প্রতিনিধিত্ব করবে, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে ততবেশি এদেশের উন্নতি সাধন হবে।
মতবিনিময় সভায় বক্তৃতা রাখেন মাদ্রাসার মোহতামিম মাওলানা মো: মাশরুখ উদ্দিন, মুহাদ্দিস মাওলানা জুনাইদ আহমদ ৷এসময় প্রাক্তন জেলা জজ কাউসার আহমদসহ উপস্থিত ছিলেন মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।






