ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সহজেই ঋণ পেতে পারেন কর্মসংস্থান ব্যাংক থেকে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১০:৩১ পিএম

সহজেই ঋণ পেতে পারেন কর্মসংস্থান ব্যাংক থেকে

সহজেই ঋণ পেতে পারেন কর্মসংস্থান ব্যাংক থেকে

সহজেই ঋণ পেতে পারেন কর্মসংস্থান ব্যাংক থেকে

সরকার দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ১৯৯৮ সালের ৭ নম্বর আইনে প্রতিষ্ঠা করে কর্মসংস্থান ব্যাংক। প্রতিষ্ঠার পর থেকে এই ব্যাংক দেশের আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রায় ৩ কোটি বেকারের দেশের এই সংকট মোকাবিলায় কর্মসংস্থান ব্যাংক কার্যকর উদ্যোগ নিয়েছে।

 

কর্মসূচি ও লোন প্রকারভেদ

(ক) নিজস্ব কর্মসূচি

শিক্ষিত বেকার যুবকদের জন্য আত্মকর্মসংস্থানে ঋণ সহায়তা।

(খ) সরকারের বিশেষ কর্মসূচি

১. কৃষিভিত্তিক শিল্প ঋণ সহায়তা

২. শিল্প কারখানার স্বেচ্ছা-অবসরপ্রাপ্ত শ্রমিকদের জামানতবিহীন ঋণ

৩. শিশুশ্রম নিরসন কর্মসূচি

৪. বাংলাদেশ ব্যাংক মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ (বিবিমপ্রাস)

৫. দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাত ঋণ (বিবিকৃপ)

 

(গ) অন্যান্য কর্মসূচি

কনজুমারস ক্রেডিট স্কিম

কম্পিউটার/ল্যাপটপ ক্রয় ঋণ

গৃহনির্মাণ ঋণ

মোটরসাইকেল ঋণ

COVID-19 সংক্রান্ত প্রণোদনা ঋণ

যুব ঋণ, বিধবা/স্বামী পরিত্যক্তা নারীদের ঋণ

বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) যুবদের জন্য ঋণ

হিজড়া সম্প্রদায়ের জন্য ঋণ

নারী উদ্যোক্তাদের জন্য “সঞ্চিতা” লোন

যে সকল খাতে ঋণ প্রদান করা হয়

১. মৎস্য সম্পদ: পুকুরে মাছ চাষ, রেণু পোনা উৎপাদন

২. প্রাণিসম্পদ: দুগ্ধ খামার, গরু মোটাতাজাকরণ, মুরগি/ছাগল খামার

৩. পরিবহন সেবা: টিভিএস থ্রি-হুইলার, ড্রাইভারদের জন্য ঋণ

৪. শিল্প-কারখানা: খাদ্য, পোশাক, চামড়া, কৃষি যন্ত্রপাতি

৫. ক্ষুদ্র ও কুটির শিল্প: মৃৎ শিল্প, তাঁত শিল্প, আসবাবপত্র

৬. উৎপাদনশীল খাত: মাশরুম, মৌমাছি, ফল চাষ

৭. সেবা খাত: বিউটি পার্লার, ফটোকপি, আইটি সেবা, কোচিং সেন্টার

৮. বাণিজ্যিক খাত: মুদি, কাপড়, কৃষিপণ্য, ওষুধ, রেস্টুরেন্ট ব্যবসা

 

কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ পাওয়ার যোগ্যতা

১. উদ্যোক্তা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে

২. শাখা এলাকার স্থায়ী বাসিন্দা বা গ্যারান্টার থাকতে হবে

৩. বেকার/অর্ধবেকার হতে হবে

৪. বয়স ১৮–৫০ বছর (পুরাতন গ্রাহকদের ক্ষেত্রে নমনীয়)

৫. ইকুইটি বহনের ক্ষমতা থাকতে হবে (যদি প্রযোজ্য হয়)

৬. প্রশিক্ষণ/অভিজ্ঞতা থাকতে হবে

৭. ঋণ পরিশোধের সক্ষমতা ও সুনাম থাকতে হবে

৮. ঋণ খেলাপী হলে যোগ্য নন

৯. ঋণ নীতিমালার অন্যান্য শর্ত মানতে হবে

 

বিভিন্ন কর্মসূচির সুদের হার (সরল)

কর্মসূচির নাম সুদ হার

মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ ৮%

কোভিড-১৯ প্রভাব মোকাবিলা ঋণ ৯%

কোভিড-১৯ প্রণোদনা প্যাকেজ (৪নং) ৪%

কৃষিভিত্তিক শিল্প ঋণ প্রকল্প ঋণ ৮%, চলতি মূলধন ৯%

স্বেচ্ছা-অবসরপ্রাপ্তদের ক্ষুদ্র ঋণ এককালীন সার্ভিস চার্জ ৮%

দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন ৩%

নিজস্ব ঋণ কর্মসূচি ৯% (সব খাতে)

বিধবা/স্বামী পরিত্যক্তাদের ঋণ ৮%

প্রতিবন্ধীদের জন্য ঋণ ৮% (১০% রিবেট)

হিজড়া সম্প্রদায়ের ঋণ ৮% (১% রিবেট)

সঞ্চিতা (নারীদের জন্য) ৮%

বিঃদ্রঃ সুদহার পরিবর্তনযোগ্য এবং সব ঋণে সরল সুদ প্রযোজ্য।

 

বাংলাদেশের বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান ব্যাংক একটি কার্যকর ও বাস্তবমুখী সমাধান। সরকারি বিশেষ কর্মসূচি এবং নিজস্ব ঋণ ব্যবস্থার মাধ্যমে ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন