ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বুড়িগঙ্গা নদীতে বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১১:৫১ পিএম

বুড়িগঙ্গা নদীতে বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবি

বুড়িগঙ্গা নদীতে বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবি

বুড়িগঙ্গা নদীতে বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবি

এমটিনিউজ২৪ ডেস্ক : পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বুড়িগঙ্গা নদীর লালকুঠির ঘাটে এ ঘটনা ঘটেছে। 

তবে তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করা হয়েছে এবং সবাই নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা।

জানা যায়, আজ শুক্রবার রাতে বুড়িগঙ্গায় নৌকা নিয়ে ঘুরতে বের হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ১৫ জন শিক্ষার্থী।

তারা সবাই ১৮তম ব্যাচের শিক্ষার্থী। পরে লালকুঠির ঘাট এলাকায় লঞ্চের ধাক্কা লেগে তাদের নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে সবাইকে উদ্ধার করা হয়েছে। 

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা সাংবাদিকদের বলেন, নৌকায় ১০-১৫ জন জবি শিক্ষার্থী ছিলেন।

নৌকায় লঞ্চের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তারা সবাই নৌকা থেকে বুড়িগঙ্গা নদীতে লাফ দেয়। পরে তাদের উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে রয়েছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন