ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

২০ বছর সাজা ভোগ করা ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম

২০ বছর সাজা ভোগ করা ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার

দেশের বিভিন্ন কারাগারে আটক এমন বন্দিদের মধ্যে যারা রেয়াতসহ ২০ বছর বা তার অধিক সাজা ভোগ করেছেন, তাদের মধ্যে থেকে ৩৭ জন বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ জারি করেছে সরকার।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কারা অধিদপ্তরের সহকারী কারা মহা পরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, মামলার প্রকৃতি, কারা বাসকালীন আচরণ, অপরাধের ধরন, বয়সসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে কারা বিধির ৫৬৯ ধারার প্রস্তাবনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সরকারের সদয় সিদ্ধান্তের পর সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে নির্দেশনা পাঠানো হয়েছে এবং আদেশ প্রাপ্তির সঙ্গে সঙ্গেই মুক্তির কার্যক্রম শুরু করা হবে।

সরকারের এই সিদ্ধান্তে দীর্ঘদিন কারাগারে থাকা বন্দিদের নতুন জীবনে ফেরার সুযোগ সৃষ্টি হলো বলে কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন