ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’

সোমবার (৩ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর আবিরপাড়া গ্রামে ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পুলিশকে নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ছোটখাটো কোনো ঘটনা বা কোনো বড় ঘটনা যাতে না ঘটে, সেদিকে সজাগ থাকতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, উপজেলা প্রকৌশলী মো. আসিফ উল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২ কোটি ৯৪ লাখ টাকায় উপজেলা ডরমিটরি ভবন নির্মাণ করছে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা উপজেলা নার্সিং ইনস্টিটিউটের ভবন নির্মাণের জন্য ইছাপুরা গ্রামে নির্মাণস্থল পরিদর্শন করেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন