ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডা. জাকির নায়েকের ঢাকা সফর ইস্যুতে ভারত সরকারের মন্তব্যের জবাব দিল বাংলাদেশ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১১:১২ পিএম

ডা. জাকির নায়েকের ঢাকা সফর ইস্যুতে ভারত সরকারের মন্তব্যের জবাব দিল বাংলাদেশ

ডা. জাকির নায়েকের ঢাকা সফর ইস্যুতে ভারত সরকারের মন্তব্যের জবাব দিল বাংলাদেশ

ডা. জাকির নায়েকের ঢাকা সফর ইস্যুতে ভারত সরকারের মন্তব্যের জবাব দিল বাংলাদেশ

এমটিনিউজ২৪ ডেস্ক : বিশিষ্ট ইসলামী স্কলার ডা. জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফর প্রসঙ্গে ভারত সরকারের মন্তব্যের জবাব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

আজ শনিবার বাসসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামী স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।’

তিনি আরো বলেন, ‘আমরাও বিশ্বাস করি যে, কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।’

আগামী ২৮-২৯ নভেম্বরে রাজধানীর একটি প্রগ্রামে অংশ নিতে ঢাকা আসতে পারেন ডা. জাকির নায়েক।

তার আসন্ন সফর প্রসঙ্গে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, ‘জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন