ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুলাই সনদ জনগণের প্রয়োজন নেই: হাফিজ উদ্দিন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম

জুলাই সনদ জনগণের প্রয়োজন নেই: হাফিজ উদ্দিন

জুলাই সনদ জনগণের প্রয়োজন নেই: হাফিজ উদ্দিন

জুলাই সনদ জনগণের প্রয়োজন নেই: হাফিজ উদ্দিন

এমটিনিউজ২৪ ডেস্ক : জুলাই সনদ জনগণের প্রয়োজন নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

দেশ অদ্ভূত এক সময়ের মুখোমুখি উল্লেখ করে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা লক্ষ্য করছি। অন্তর্বর্তী সরকার এবং অনেক আমলা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। এজন্য তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়।’

জুলাই সনদ নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সব দল যেসব বিষয়ে একমত হবে, তা নিয়ে হওয়ার কথা ছিল সনদ। আমরা ডিসেন্ট দেখতে চাই না। সুষ্ঠু নির্বাচনে যারা ক্ষমতায় যাবে, তারা সনদ সম্পন্ন করবেন। এখন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।’

মেজর (অব.) হাফিজ বলেন, ‘নির্বাচন হওয়ার স্বার্থে অনিচ্ছাসত্ত্বেও বিএনপি অনেক কিছু মেনে নিয়েছে। ঐকমত্য কমিশন জোর করে সনদে ঢুকিয়ে দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে যৌক্তিক বিষয়গুলো দেখবে।’

ধর্মভিত্তিক দল নির্বাচনকে পিছিয়ে দেয়া বা বানচালের চেষ্টা করছে উল্লেখ করে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন