ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

এবার নতুন কর্মসূচি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৫১ পিএম

এবার নতুন কর্মসূচি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

এবার নতুন কর্মসূচি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

এবার নতুন কর্মসূচি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

এমটিনিউজ২৪ ডেস্ক : বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে আজ রবিবার ভুখা মিছিল করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। পুলিশের বাধা পেয়ে তারা আবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান। সেখান থেকে বেতনের ওপর ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবি আদায়ে আগামীকাল সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

শিক্ষক নেতা দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, ‘আগামীকাল থেকে আমরা আমরণ অনশনের কর্মসূচিতে যাচ্চি।

এ ছাড়া ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আজ ৫ শতাংশ দেওয়ার সিদ্ধান্তকে আমরা একটি প্রাথমিক বিজয় বলে মনে করছি।’

তিনি আরো বলেন, ‘যখন বাড়িভাড়া ২০ শতাংশ, ১৫০০ টাকা চিকিৎসাভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দিয়ে প্রজ্ঞাপন জারি করবে, তখনই চূড়ান্ত বিজয় হবে। প্রজ্ঞাপন জারি না করলে আমরা এখান থেকে শ্রেণি কার্যক্রমে ফিরে যাব না।

শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২০০০ টাকা বৃদ্ধি করেছে সরকার। রবিবার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এ আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে। যদিও সরকারের এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন