ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ পিএম

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের (আমদানি করা পণ্যের মজুত স্থান) আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। সেখানে কর্মরত এক কর্মচারী জানিয়েছেন, তাঁরা কাজ শেষে সেখান থেকে চলে যান। এর ১০ মিনিট পরই আগুন লাগে। 

আজ শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো ভিলেজ হাউসে আগুন লাগে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট।

এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিমানবন্দরের চারপাশে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। তাঁরা জানান, হঠাৎ কার্গো ভিলেজ থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়। তারপর তা দাউ দাউ করে জ্বলতে থাকে।

সরেজমিন দেখা যায়, বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে হাজারও মানুষ ভিড় করেছেন। এ ছাড়া সিভিল অ্যাভিয়েশন গেট, বিমানবন্দর গোলচত্বরসহ চারপাশেও মানুষ ভিড় করেছেন।

কার্গো ভিলেজে কর্মরত তারেকুল ইসলাম বলেন, ‘আমরা কাজ করে শেষ করে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার ১০ মিনিট পরই কার্গো ভিলেজে আগুন লেগে যায়।’

বিমানবন্দরের সিঅ্যান্ডএফের (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এক কর্মচারী বলেন, ‘কার্গোর সকল কাপড়চোপড় ও কেমিক্যাল পুড়ে ছাই হয়ে গেছে। সবকিছুই শেষ হয়ে গেছে। আগামী দুই-তিন মাস হয়তো আমরা কোনো কাজই করতে পারব না।’

এদিকে আগুনকে কেন্দ্র করে অপ্রীতির ঘটনা এড়াতে ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন