ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই শেষ হবে: অ্যাটর্নি জেনারেল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পিএম

নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই শেষ হবে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচার অবশ্যই শেষ হবে, সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে। এর থেকে বেশি দ্রুততার সঙ্গে বিচারকার্য শেষ করলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতির পদ্মা মিলনায়তনে এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, দেশের আদালতগুলোতে যে মামলা জট রয়েছে, তা দূর করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে তার কিছু সুফলও পাওয়া গেছে।

তিনি আরো বলেন, শহীদ আবরার ফাহাদের বিচার কাজ যাতে দ্রুত শেষ হয়, সেই চেষ্টাও অব্যাহত রয়েছে। আসামিপক্ষ আপিল বিভাগে গেছেন, আশা করা যায় শিগগিরই বিষয়টি সেখানে নিষ্পত্তি হবে।

কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাতিল মাহমুদসহ অনেকেই বক্তব্য দেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন