ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশের বাজারে স্বর্ণের দামে ইতিহাস

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৫:০৫ পিএম

দেশের বাজারে স্বর্ণের দামে ইতিহাস

দেশের বাজারে স্বর্ণের দামে ইতিহাস

দেশের বাজারে স্বর্ণের দামে ইতিহাস

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে ফের রেকর্ড গড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এর আগে ২ লাখ ১৩ হাজার ৭১৯ নির্ধারণ করা ছিল। দেশের ইতিহাসে সোনার এটাই সর্বোচ্চ দাম।

মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ দাম নির্ধারণের তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (১৫ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা ছিল।

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৯৮০ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭১ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ৩ হাজার ৫৬ টাকায় বিক্রি হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন