ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে: আইন উপদেষ্টা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১২:২৩ পিএম

বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে: আইন উপদেষ্টা

ফাইল ছবি।

এই সরকারের আমলেই বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, আদালত থেকে জামিন পাওয়ার পর, একজন আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। কোন কোন ধাপে টাকাও খরচ করতে হয়। এই জটিলতা ও হয়রানি নিরসনে অনলাইনে জামিননামার সুবিধা চালু করা হচ্ছে।

এর ফলে, জামিন পাওয়ার পর, এক ক্লিকেই জামিননামা সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে। গুম, দুদক ও মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা।

আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ই বিচার বিভাগের পৃথক সচিবালয় হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, হিউম্যান রাইটস আইন প্রতিষ্ঠা হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন