ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ওষুধ বিক্রির কমিশন ২৫ শতাংশ করার দাবি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পিএম

ওষুধ বিক্রির কমিশন ২৫ শতাংশ করার দাবি

ওষুধ বিক্রির কমিশন ১২ শতাংশ থেকে ২৫ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি। ১৫ দিনের মধ্যে দাবি না মানলে দেশের পাঁচ লাখ ফার্মেসি বন্ধ করে দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন সমিতির নেতারা।

এসময় সংগঠনটির সভাপতি জানান, উৎপাদনকারী প্রতিষ্ঠান তার ঔষুধ বিক্রির জন্য ১৯৪০ সাল থেকে ১৫ শতাংশ কমিশন দিয়ে আসছিলো। ২০২৫ সালে কমে তা ১২ শতাংশ করা হয়।

ফার্মেসি মালিকদের দাবি, বর্তমানে বিভিন্ন ব্যয় বাড়ায় ১২ শতাংশ কমিশন পর্যাপ্ত নয়। প্রতিবেশি দেশের সাথে সমন্বয় করে বিক্রয় কমিশন বাড়ানোর দাবি তাদের। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন