ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৫ অক্টোবর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০১:৫০ পিএম

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৫ অক্টোবর

জুলাই-আগস্টের আন্দোলনে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দশম দিনের মতো সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন। এদিন বেলা ১১টার পর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরপর সাক্ষীর ডায়াসে ওঠেন শহীদ ওমর ফারুকের বাবা চান মিয়া।

১৪তম সাক্ষী হিসেবে জবানবন্দিতে গত বছরের ৫ আগস্টের বর্ণনা তুলে ধরেন চান মিয়া। পরে তাকে জেরা করেন পলাতক আট আসামির পক্ষে স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা। এরপর প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সবমিলিয়ে এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৪ জন।

/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন