ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমাদের আভ্যন্তরীন বিষয় নিয়ে ভারতের মন্তব্য ‘অপ্রত্যাশিত’: পররাষ্ট্র উপদেষ্টা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১০:৫৯ পিএম

আমাদের আভ্যন্তরীন বিষয় নিয়ে ভারতের মন্তব্য ‘অপ্রত্যাশিত’: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সাম্প্রতিক মন্তব্যকে ‘সম্পূর্ণ আনওয়ারেন্টেড’ (অপ্রত্যাশিত) বলে মন্তব্য করেছেন।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘এ বক্তব্যটাকে আমি এভাবেই দেখি যে, এটা তাদের বিষয় নয়, ‘এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরণের কমেন্ট একেবারেই সম্পূর্ণ আনওয়ারেন্টেড।’

গত সোমবার দিল্লিতে বাংলাদেশের কূটনীতিক সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ভারতের পররাষ্ট্রসচিব বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও অংশগ্রহণমূলক হলে ভারত বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে যেই ক্ষমতায় আসুক না কেন, তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন