ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ আজ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ এএম

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ আজ

আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে নির্বাচনি সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ শাখার সহকারি পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে নির্বাচনি সংলাপ শুরু করেছিল এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন।

মো. আশাদুল হক জানান, সকাল সাড়ে ১০টায় ইলেকট্রনিক মিডিয়া (টেলিভিশন) এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসবে ইসি। এই সংলাপে দুই দফায় ৪০ জনের মতো গণমাধ্যম প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

তিনি আরও জানান, আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে। এরপর জুলাই যোদ্ধা, রাজনৈতিকদলগুলোর সঙ্গেও বসবে ইসি।

উল্লেখ্য, ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সংলাপে উঠে আসা মতামত তার কমিশন বাস্তবায়ন করবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন