ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হিন্দু ধর্মালম্বীদের ভোট ব্যাংক বানিয়ে ব্যবহার করতো আওয়ামী লীগ: তথ্য উপদেষ্টা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১১:১৭ পিএম

হিন্দু ধর্মালম্বীদের ভোট ব্যাংক বানিয়ে ব্যবহার করতো আওয়ামী লীগ: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ হিন্দু ধর্মালম্বীদের ভোট ব্যাংক বানিয়ে ব্যবহার করতো। তবে বাংলাদেশ আর আগের জায়গায় যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা হিন্দুদের বিশ্বাস করাতে চেয়েছিলেন যে তিনি তাদের পাশে রয়েছেন। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরাই পুরো বাংলাদেশে হিন্দুদের জমি দখল করেছে। আমার এলাকাতেও দলটির নেতাকর্মীরা এই কাজ করেছে।

এ সময় কোথাও কোনও হামলা হলে রাষ্ট্র দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান মাহফুজ আলম। তিনি বলেন, এবার রাষ্ট্র তার দায় এড়াবে না।

/আরএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন