ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতের বিরুদ্ধে চার অভিযোগ করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ এএম

ভারতের বিরুদ্ধে চার অভিযোগ করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ভারতের বিরুদ্ধে চার অভিযোগ করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ভারতের বিরুদ্ধে চার অভিযোগ করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

এমটিনিউজ২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের বিরুদ্ধে চারটি অভিযোগ তুলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত প্রসঙ্গে কথা বলেন ড. ইউনূস। সার্জিও গোরকে একমাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন।

ড. ইউনূস অভিযোগ করেন, গত বছরের গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি; এর ফলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ভারতীয় মিডিয়াগুলোর ভুয়া খবর পরিস্থিতি খারাপ করেছে এবং তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে; গত বছরের গণবিপ্লবকে ইসলামি আন্দোলন বলে প্রচার করেছে।

এছাড়া সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার প্রসঙ্গও উত্থাপন করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, যা সমস্যার সৃষ্টি করছে এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।

ড. ইউনূস সার্ক জোটকে পুনর্জ্জীবিত না হওয়ার জন্যও ভারতকে দায়ী করেন। তিনি বলেন, সার্ক কাজ করছে না কারণ একটি দেশের রাজনীতির সঙ্গে এটি খাপ খাচ্ছে না।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৪ সালে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১৬ সালে পাকিস্তানে পরবর্তী সম্মেলন হওয়ার কথা থাকলেও উরিতে সন্ত্রাসী হামলার পর ভারত অংশ নিতে অস্বীকৃতি জানায়। এরপর থেকে জোটটি কার্যত নিষ্ক্রিয় হয়ে আছে।

ভারত যদিও এখনও সার্কের সদস্য, কিন্তু পাকিস্তানকে বাদ দিয়ে তৈরি বিমসটেককে বেশি গুরুত্ব দিচ্ছে। ভারতের বিভিন্ন বিষয়ে বিমসটেকের মাধ্যমে বাংলাদেশকে জানানো হচ্ছে। সর্বশেষ বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকও করেছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন