ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

মুসলিম বিশ্ব তার শূন্যতা গভীরভাবে অনুভব করবে: প্রধান উপদেষ্টা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ এএম

মুসলিম বিশ্ব তার শূন্যতা গভীরভাবে অনুভব করবে: প্রধান উপদেষ্টা

মুসলিম বিশ্ব তার শূন্যতা গভীরভাবে অনুভব করবে: প্রধান উপদেষ্টা

মুসলিম বিশ্ব তার শূন্যতা গভীরভাবে অনুভব করবে: প্রধান উপদেষ্টা

এমটিনিউজ২৪ ডেস্ক : সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে রিয়াদে ৮২ বছর বয়সে শেখ আবদুল আজিজ আল-শেখ ইন্তেকাল করেন।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, শেখ আবদুল আজিজ আল-শেখের ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন প্রজ্ঞাবান আলেম ও ইসলামী চিন্তাধারার পথপ্রদর্শককে হারাল। ইসলাম ও জ্ঞানচর্চায় তার আজীবন নিষ্ঠা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। মুসলিম বিশ্ব তার শূন্যতা গভীরভাবে অনুভব করবে।

শেখ আবদুল আজিজ আল-শেখ স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা এবং মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার প্রজ্ঞা ও নেতৃত্বের জন্য তিনি বিশ্বব্যাপী সমাদৃত ছিলেন।

তিনি ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটির শরিয়াহ কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামিক শরিয়াহ বিষয়ে বিশেষ ডিগ্রি নিয়ে স্নাতক হন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন