ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তেলতেলে মানেই ভালো কিছু না

Authorনিউজ রুম

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম

তেলতেলে মানেই ভালো কিছু না

সকালে পরোটা, ডিম ভাজা, দুপুরে তিনটা তরকারি, বিকেলে পাকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই; কতটুকু তেল গেল পেটে জানেন কি? এই তেল আপনার শরীরের জন্য ক্ষতিকর সেটা আপনি জানেন, কিন্তু মুখোরোচক খাওয়া থেকেইবা নিজেকে বঞ্চিত করবেন কীভাবে?

বেশি তেল খাচ্ছেন বুঝবেন যেভাবে

খাওয়ার পর ভারী লাগা বা অস্বস্তির মধ্যে পড়লে, হজমে সমস্যা বোধ করলে বুঝবেন খাবারে তেলের সমস্যা হলেও হতে পারে।

মুখে তেলতেলে ভাব, ব্রণ বা পিম্পল বেড়ে যেতে দেখলে তেল বেশি খাচ্ছেন কিনা ভেবে দেখুন।

শরীরের যেসব জায়গায় বাড়তি তেল দৃশ্যমান হয় সেদিকে খেয়াল রাখুন।

তেল কমাবেন কী করে

রান্নায় মেপে তেল ব্যবহার করুন এবং একাধিক পদ রান্না করলে ভেবে চিন্তে রান্না করুন। একই দিনে তেলযুক্ত বেশি খাবার তালিকায় রাখবেন না।

ভাজার বদলে সেদ্ধ, বেক বা গ্রিল করে খাবার বানান।

ভাজা খাবার টিস্যু পেপারে রেখে অতিরিক্ত তেল শুষে নিন।

অলিভ অয়েল বা সরিষার তেল ব্যবহার করতে পারেন— এতে ভালো ফ্যাট থাকে।

ডিপ ফ্রাই আইটেম এড়িয়ে চলুন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন