ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

এবার সরকারিভাবে কর্মী নেবে যে দেশ, আছে বিমান ভাড়াসহ ওভারটাইম সুবিধা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম

এবার সরকারিভাবে কর্মী নেবে যে দেশ, আছে বিমান ভাড়াসহ ওভারটাইম সুবিধা

এবার সরকারিভাবে কর্মী নেবে যে দেশ, আছে বিমান ভাড়াসহ ওভারটাইম সুবিধা

এবার সরকারিভাবে কর্মী নেবে যে দেশ, আছে বিমান ভাড়াসহ ওভারটাইম সুবিধা

এমটিনিউজ২৪জবস : বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডানের আটলান্টা গার্মেন্টস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে ‘মেশিন অপারেটর’ পদে ২০০ জন দক্ষ নারী কর্মী নিয়োগ দেওয়া হবে। 

১১ সেপ্টেম্বর মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখে সাক্ষাৎকারে উপস্থিত থাকতে পারবেন। থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।

পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
সাক্ষাৎকারে তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ শুক্রবার সকাল ৮টা
আবেদন পদ্ধতি: সরাসরি সাক্ষাৎকার
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৩ বছর)। তবে চাকরি নবায়নযোগ্য
প্রার্থীর ধরন: নারী
বয়স: ২০-৩৫ বছর
অভিজ্ঞতা: মেশিন অপারেটর হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: জর্ডান
সরাসরি সাক্ষাৎকারের স্থান: মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা।

সাক্ষাৎকারের সময় যা যা সঙ্গে আনতে হবে
৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাক গ্রাউন্ড সাদা)
মূল পাসপোর্ট, পুরনো পাসপোর্ট থাকলে অবশ্যই মূল পাসপোর্ট
৩ টি মোবাইল নম্বর সঙ্গে নিয়ে আসতে হবে
বর্তমানে চাকরির পরিচয়পত্র/হাজিরা কার্ড, শিক্ষাগত/অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি ও কলম।
আবেদন ফি ১০০ টাকা
চাকরির শর্তাবলি
দৈনিক ৮ ঘণ্টা ডিউটি
সপ্তাহে ৬ দিন
চাকরির চুক্তি ৩ (তিন) বছর (নবায়নযোগ্য)
নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে।
চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।
মাসিক বেতন ১৩০ জর্ডানি দিনার এবং ওভারটাইম (স্বেচ্ছাধীন)

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন