ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিয়োগ হবে বাংলাদেশ ব্যাংকে, আবেদন অনলাইনে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৭ পিএম

নিয়োগ হবে বাংলাদেশ ব্যাংকে, আবেদন অনলাইনে

নিয়োগ হবে বাংলাদেশ ব্যাংকে, আবেদন অনলাইনে

নিয়োগ হবে বাংলাদেশ ব্যাংকে, আবেদন অনলাইনে

এমটিনিউজ২৪জবস : বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (পরিসংখ্যান)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদের মাধ্যমে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ১২ জুলাই এই পদের অনলাইন আবেদন শুরু হয়েছে। আবেদন ফি ২০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা—

আবেদনের জন্য স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি অথবা পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল ও বয়সসীমা

জাতীয় বেতন স্কেলের গ্রেড–৯ অনুযায়ী এই পদের বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা। ১ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট –এ অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন শুরু: ১২ জুলাই ২০২৬

আবেদন শেষ: ১০ আগস্ট ২০২৬

বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য এ ঠিকানায় দেখা যাবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন