ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কাতারে ইসরাইলি হামলায় ইরানের নিন্দা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ এএম

কাতারে ইসরাইলি হামলায় ইরানের নিন্দা

কাতারের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ নিয়ে কথা বলেন।

তিনি বলেন, এ পদক্ষেপ ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ এবং ‘কাতার ও ফিলিস্তিনি মধ্যস্থতাকারীদের জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন’।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এটি অবশ্যই ‘এ অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুতর সতর্কবার্তা’ হিসেবে কাজ করবে।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, ‘হামাসের শীর্ষ সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে আজকের অভিযান ছিল সম্পূর্ণ স্বাধীন ইসরাইলি অভিযান।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন