ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ইয়েমেনে ৩২টি বিমান হামলা চালাল সৌদি আরব

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

ইয়েমেনে ৩২টি বিমান হামলা চালাল সৌদি আরব

ইয়েমেনের মারিব, আল-জাওফ, তাইজ ও হুদাইদাহ গভর্নরেটের বিভিন্ন এলাকায় অন্তত ৩২টি বিমান হামলা চালিয়েছে সৌদি জোট।
মঙ্গলবার সৌদিতে হুথিদের বড় ধরনের হামলার একদিন পর এই বিমান হামলা চালানো হয়েছে বলে এএফপির বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আলমাসিরা টেলিভিশনের বরাতে এই হামলা নিশ্চিত করা হলেও সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

এর আগে সৌদি কর্তৃপক্ষ মঙ্গলবার জানায়, হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তাদের তেল কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে হয় এবং অন্তত ৭৩ জন আহত হন।গত সপ্তাহে বাব এল-মান্দেব প্রণালীর নিকটবর্তী ভূখণ্ড দখলের জন্য হুথিরা বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে ইয়েমেনে লড়াই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। ইরান কর্তৃক হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার পর সৌদি তেল রপ্তানির জন্য বাব এল-মান্দেব প্রণালীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

উভয় পক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে এএফপির করা গণনা অনুযায়ী, চলমান এই লড়াইয়ে ইতোমধ্যে উভয় পক্ষের ৫০০ জনেরও বেশি যোদ্ধা ও বেসামরিক লোক নিহত হয়েছেন।

সূত্র: টাইমস অফ ইসরায়েল

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন