ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তীব্র গোলাগুলির মধ্যে সন্ত্রাসীদের ধাওয়া, সেনা কর্মকর্তাসহ ৮ জনের মৃত্যু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:৪৯ এএম

তীব্র গোলাগুলির মধ্যে সন্ত্রাসীদের ধাওয়া, সেনা কর্মকর্তাসহ ৮ জনের মৃত্যু

তীব্র গোলাগুলির মধ্যে সন্ত্রাসীদের ধাওয়া, সেনা কর্মকর্তাসহ ৮ জনের মৃত্যু

 তীব্র গোলাগুলির মধ্যে সন্ত্রাসীদের ধাওয়া, সেনা কর্মকর্তাসহ ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার হাঙ্গু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর পরিচালিত এক অভিযানে সাতজন ‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় পাকিস্তান সেনাবাহিনীর এক ক্যাপ্টেনও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানায়, এলাকায় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ সদস্যদের অবস্থানের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর ৭ আগস্ট এই অভিযান শুরু করা হয়।  অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্তানায় কার্যকরভাবে হামলা চালায় এবং সাতজনকে হত্যা করে।

তবে অভিযানে ২৭ বছর বয়সি ক্যাপ্টেন হামজা আকরামও নিহত হন। তিনি নারোয়াল জেলার বাসিন্দা ছিলেন।

আইএসপিআর জানায়, ক্যাপ্টেন হামজা সামনে থেকে তার দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। তীব্র গোলাগুলির মধ্যে সন্ত্রাসীদের ধাওয়া করার সময় তিনি নিহত হন।

অভিযান শেষে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আইএসপিআরের দাবি, নিহতরা নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের ওপর একাধিক হামলার পাশাপাশি বেসামরিক নাগরিকদেরও লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন