ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আর হামলা নয়, ইরানের সঙ্গে সমঝোতা চাই: ডোনাল্ড ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১১:৩৫ এএম

আর হামলা নয়, ইরানের সঙ্গে সমঝোতা চাই: ডোনাল্ড ট্রাম্প

আর হামলা নয়, ইরানের সঙ্গে সমঝোতা চাই: ডোনাল্ড ট্রাম্প

আর হামলা নয়, ইরানের সঙ্গে সমঝোতা চাই: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের চেয়ে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৪ আগস্ট) ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন।

লাাস ভেগাসে দেওয়া বক্তব্যে ট্রাম্প জানান যে ইরানি কর্মকর্তারা আলোচনার অনুরোধ করার আগে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল।

তিনি বলেন যে ‘আমি মানুষের প্রাণহানি দেখতে চাই না বলে ইরানের সঙ্গে চুক্তি করতে চাই।’ তবে তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার অবস্থানে অনড় থাকার বিষয়টি তিনি পুনর্ব্যক্ত করেন।

সম্প্রতি ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হওয়ার কথা অস্বীকার করার পরই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো। সূত্র: মিডল ইস্ট আই

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন