ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

জাপানের প্রধানমন্ত্রীকে ‘ছোট বোন’ বানালেন মোদি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:২৯ পিএম

জাপানের প্রধানমন্ত্রীকে ‘ছোট বোন’ বানালেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ‘আমার ছোট বোন’ বলে সম্বোধন করেছেন। ভারত-জাপানের ১৬তম বার্ষিক শীর্ষ সম্মেলন শেষে বৃহস্পতিবার (২ জুলাই) দেওয়া যৌথ সংবাদ বিবৃতিতে দুই নেতার ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ টেনে এ মন্তব্য করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, যৌথ বিবৃতিতে মোদি বলেন, ‘মহামান্য এবং আমার ছোট বোন, প্রধানমন্ত্রী তাকাইচি।’ এ সময় তিনি জাপানের প্রতিনিধি দল, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীদের স্বাগত জানান এবং বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে তাকাইচির প্রথম ভারত সফরকে স্বাগত জানান।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও দুই নেতার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন। মোদির ‘সুন্দর ছোট বোন’ সম্বোধনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ভাই-বোনের সম্পর্কের চেতনায় ভারত ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তারা একমত হয়েছেন।

যৌথ সংবাদ সম্মেলনে তাকাইচি জানান, বিভিন্ন কৌশলগত ইস্যুতে ভারত ও জাপানের অবস্থান অভিন্ন। পাশাপাশি কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করা এবং সহযোগিতার তিনটি অগ্রাধিকার খাত নির্ধারণে দুই দেশ সম্মত হয়েছে।

তিনি আরও বলেন, জাপানের হালনাগাদ ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক (এফওআইপি) ভিশন ভারতের প্রধানমন্ত্রী মোদির ‘মহাসাগর’ উদ্যোগের সঙ্গে ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ। এ কারণে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা শক্তিশালী করতে দুই দেশ সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন