ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাকিস্তানের নাউরাং বাজারে বোমা বিস্ফোরণ, পুলিশসহ ১০ জনের মৃত্যু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১২:১২ এএম

পাকিস্তানের নাউরাং বাজারে বোমা বিস্ফোরণ, পুলিশসহ ১০ জনের মৃত্যু

পাকিস্তানের নাউরাং বাজারে বোমা বিস্ফোরণ, পুলিশসহ ১০ জনের মৃত্যু

পাকিস্তানের নাউরাং বাজারে বোমা বিস্ফোরণ, পুলিশসহ ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নাউরাং বাজারে একটি জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) এই ভয়াবহ হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে দুইজন পুলিশ সদস্য রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে নাউরাং বাজারে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয় এবং আরও অনেক মানুষ গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে তারা বিস্ফোরণের ধরন ও এর পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। পুরো এলাকাটি বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই একই প্রদেশে একটি বড় ধরনের গাড়ি বোমা হামলায় ২১ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছিলেন। খাইবার পাখতুনখোয়া অঞ্চলে পাকিস্তানের একাধিক নিষিদ্ধঘোষিত সশস্ত্র গোষ্ঠীর সক্রিয় তৎপরতা থাকায় এই ধরনের সহিংস ঘটনা সেখানে ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছেন পুলিশ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন