ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরান যুদ্ধ নিয়ে শান্তি আলোচনায় ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০১:২৫ এএম

ইরান যুদ্ধ নিয়ে শান্তি আলোচনায় ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী

ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি।

যুক্তরাষ্ট্রে কাতার দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হামাদ আল-মুফতাহ সামাজিক যোগাযোগমাধ্যমে কাতারের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, শান্তি প্রতিষ্ঠাতাদের ওয়াশিংটন ডিসিতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত।

পশ্চিমবঙ্গে মসজিদে ঢুকে ভাঙচুর, ছিঁড়ে ফেলা হলো কুরআনপশ্চিমবঙ্গে মসজিদে ঢুকে ভাঙচুর, ছিঁড়ে ফেলা হলো কুরআন
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়, সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করবেন, যেখানে ইরানকে নিয়ে চলমান আলোচনা বিশেষ গুরুত্ব পাবে।

বার্তা সংস্থা এএফপিকে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, বৈঠকে যুক্তরাষ্ট্র-কাতার সম্পর্ক, ইরানের বর্তমান পরিস্থিতি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাজার এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্র: আল জাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন