ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুদ্ধবিরতি নিয়ে ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:৫২ পিএম

যুদ্ধবিরতি নিয়ে ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চলমান যুদ্ধবিরতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আলবুসাইদির সঙ্গে ফোনালাপ করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা মেহের।

প্রতিবেদনে বলা হয়েছে, আরাগচি জোর দিয়ে বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইরান সব দেশের সহযোগিতা ও অংশগ্রহণকে গুরুত্ব দেয় এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ‘ধ্বংসাত্মক হস্তক্ষেপ’ থেকে দূরে থাকার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

অন্যদিকে আলবুসাইদি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।

উল্লেখ্য, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একাধিক দফা আলোচনা চললেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে, একটি সমঝোতা প্রায় হাতের নাগালে থাকা সত্ত্বেও এই যুদ্ধ শুরু হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন