ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১০ শর্তের ৩টি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র; অভিযোগ ইরানের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ এএম

১০ শর্তের ৩টি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র; অভিযোগ ইরানের

১০ শর্তের ৩টি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র; অভিযোগ ইরানের

১০ শর্তের ৩টি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র; অভিযোগ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : এক দিন না যেতেই পশ্চিম এশিয়ায় নতুন কূটনৈতিক সংকট তৈরি হয়েছে। ইরান অভিযোগ করেছে, আসন্ন আলোচনার জন্য যে ১০ দফা প্রস্তাব তারা দিয়েছিল, তার তিনটি ইতিমধ্যে লঙ্ঘন করেছে।

মঙ্গলবার রাতে ইরান একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বারবার প্রতিশ্রুতি ভাঙার কারণে ওয়াশিংটনের প্রতি তাদের ‘ঐতিহাসিক গভীর অবিশ্বাস’ আরও বেড়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট নিজেই ১০ দফা প্রস্তাবকে ‘আলোচনার কার্যকর ভিত্তি’ বলে বর্ণনা করেছিলেন। কিন্তু তারপরেও তিনটি ধারা লঙ্ঘিত হয়েছে।

প্রথম লঙ্ঘনের বিষয়টি লেবানন সংক্রান্ত যুদ্ধবিরতির শর্ত নিয়ে। ইরানি কর্মকর্তারা মনে করিয়ে দিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ স্পষ্টভাবে বলেছিলেন, ‘লেবানন ও অন্যান্য অঞ্চলসহ সর্বত্র তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।’ কিন্তু সেই শর্ত মানা হয়নি।

দ্বিতীয় লঙ্ঘন হলো ইরানের আকাশসীমায় ড্রোন প্রবেশ। ফার্স প্রদেশের লার এলাকায় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তৃতীয় লঙ্ঘনটি সরাসরি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে। এই অধিকার ১০ দফা কাঠামোর ষষ্ঠ ধারায় স্বীকৃত। ইরান বলছে, এই অধিকার অস্বীকার করা হচ্ছে।

ইরানের বিবৃতিতে বলা হয়েছে, ‘যে কার্যকর ভিত্তির উপর আলোচনা হওয়ার কথা ছিল, তা খোলাখুলিভাবে এবং স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, এই পরিস্থিতিতে ‘দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি বা আলোচনা অযৌক্তিক।’

পাকিস্তান এই পরিস্থিতিতে মধ্যস্থতার ভূমিকায় সক্রিয় আছে। প্রধানমন্ত্রী শরিফ বারবার সংযম ও সংলাপের আহ্বান জানাচ্ছেন। ইসলামাবাদ লেবানন ও অন্যান্য সংঘাত এলাকায় উত্তেজনা না বাড়াতে তাৎক্ষণিক যুদ্ধবিরতির উপর জোর দিচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন