ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরান যুদ্ধে জড়াতে প্রচুর চাপ দেওয়া হয়েছে: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পিএম

ইরান যুদ্ধে জড়াতে প্রচুর চাপ দেওয়া হয়েছে: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একটি সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি সম্পর্কে এক প্রশ্নের জবাব দিয়েছেন।

ট্রাম্প বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের সহায়তায় এগিয়ে আসবে না।’ এ নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্টারমার বলেন, ‘ইরান যুদ্ধের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে অবস্থান পরিবর্তনের জন্য আমার ওপর প্রচুর চাপ দেওয়া হয়েছে। কিন্তু আমি যুদ্ধ নিয়ে আমার অবস্থান পরিবর্তন করব না।’

স্টারমার বলেন, ‘চাপ যেমনই হোক, আওয়াজ যেমনই হোক, আমি ব্রিটিশ প্রধানমন্ত্রী। আমাকে আমাদের জাতীয় স্বার্থেই কাজ করতে হবে।’

মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প যুক্তরাজ্যসহ মিত্রদের উদ্দেশে লিখেন, ‘আপনাদের নিজ দায়িত্বে লড়াই করতে শিখতে হবে। যুক্তরাষ্ট্র আর আপনাদের সাহায্যে থাকবে না।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন