ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হঠাৎ কেন রেড অ্যালার্ট জারি করা হলো আরব আমিরাতে?

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ পিএম

হঠাৎ কেন রেড অ্যালার্ট জারি করা হলো আরব আমিরাতে?

হঠাৎ কেন রেড অ্যালার্ট জারি করা হলো আরব আমিরাতে?

হঠাৎ কেন রেড অ্যালার্ট জারি করা হলো আরব আমিরাতে?

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে চলমান বৈরী আবহাওয়ার মধ্যে দ্বিতীয় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি। মঙ্গলবার(২৪ মার্চ) পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে পশ্চিম দিক থেকে ঘনীভূত মেঘপুঞ্জ আল ধাফরা ও আবুধাবি অভিমুখে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে জনসাধারণের জানমাল রক্ষা ও সড়ক শৃঙ্খলা বজায় রাখতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগ কঠোর নির্দেশনা ও শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেছে।

বৃষ্টির কারণে সড়কে পানি জমে যাওয়া ও দৃশ্যমানতা কমে আসায় চালকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে,পিচ্ছিল রাস্তায় গাড়ির গতি সীমিত রাখতে হবে, সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, হেডলাইট ও উইন্ডস্ক্রিন ওয়াইপার ব্যবহার বাধ্যতামূলক, মোবাইল ফোন ব্যবহার ও হঠাৎ লেন পরিবর্তন থেকে বিরত থাকতে হবে।

নিরাপত্তা বিধি অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী: ওয়াদি এলাকায় প্রবেশ: ২,০০০ দিরহাম জরিমানা, ২৩টি ট্রাফিক পয়েন্ট, ৬০ দিনের জন্য গাড়ি জব্দ, প্লাবিত এলাকায় ভিড়: ১,০০০ দিরহাম জরিমানা ও ৬টি ট্রাফিক পয়েন্ট,উদ্ধার কাজে বাধা: ১,০০০ দিরহাম জরিমানা, ৪টি পয়েন্ট এবং গাড়ি জব্দের সম্ভাবনা।

দুবাই মিউনিসিপ্যালিটি ও আবুধাবি জ্বালানি বিভাগ নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। বৈদ্যুতিক খুঁটি, ল্যাম্পপোস্ট ও খোলা তার থেকে দূরে থাকতে বলা হয়েছে, বড় গাছ বা অস্থায়ী সাইনবোর্ডের নিচে আশ্রয় না নিতে পরামর্শ, ছাদ বা বারান্দার আলগা জিনিসপত্র সরিয়ে রাখতে বলা হয়েছে। 

দুবাই মিউনিসিপ্যালিটি জানিয়েছে, জলাবদ্ধতা এড়াতে নির্ধারিত ড্রেন ব্যবহার করতে হবে, তবে কোনোভাবেই ম্যানহোলের ঢাকনা খোলা যাবে না। কোথাও পানি জমে গেলে বা গাছ পড়ে গেলে দ্রুত 800900 নম্বরে বা হোয়াটসঅ্যাপে জানাতে বলা হয়েছে।

বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশি-বিদেশি সকল বাসিন্দাকে সরকারি নির্দেশনা অনুসরণ এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন