ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

‘যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের চোরাবালিতে আটকা পড়েছে’

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১১:০২ এএম

‘যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের চোরাবালিতে আটকা পড়েছে’

‘যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের চোরাবালিতে আটকা পড়েছে’

‘যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের চোরাবালিতে আটকা পড়েছে’

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অবসানের লক্ষ্যে ‘অত্যন্ত ভালো এবং ফলপ্রসূ কথোপকথন’ হয়েছে বলে দাবি করার মাত্র কয়েক ঘণ্টা পরেই তারা এই অস্বীকৃতি জানান।

সোমবার (২৩ মার্চ) একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি।’

এক্সের পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের চোরাবালিতে আটকা পড়েছে। তা থেকে বাঁচতে 'ফেক নিউজ' ব্যবহার করছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে ওয়াশিংটন ও তেল আবিব ভুয়া তথ্য ছড়াচ্ছে।

গালিবাফ আরও বলেন,ইরানি জনগণ আগ্রাসনকারীদের সম্পূর্ণ এবং অনুশোচনামূলক শাস্তি দাবি করে। এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের সব কর্মকর্তা তাদের সর্বোচ্চ নেতা এবং জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। সূত্র: আল জাজিরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন