ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানে হামলা স্থগিতের ঘোষণায় চাঙা মার্কিন শেয়ারবাজার

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৩ এএম

ইরানে হামলা স্থগিতের ঘোষণায় চাঙা মার্কিন শেয়ারবাজার

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের পর তেলের দাম কমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। খবর আলজাজিরার।

দিনশেষে যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ার সূচকই ১ শতাংশের বেশি বেড়ে বন্ধ হয়েছে। গত সপ্তাহে পতনের পর বাজারে এই উত্থানকে বড় ধরনের ঘুরে দাঁড়ানো হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্পের দাবি অনুযায়ী, তেহরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে—যদিও ইরান এই দাবি অস্বীকার করেছে। এরপরই বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। একই সময়ে তেলের দাম ১০ শতাংশের বেশি কমে যাওয়ায় ওয়াল স্ট্রিটের সূচকগুলো ৬ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ একদিনের উত্থান রেকর্ড করেছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন