ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিউ ইয়র্কে উড়োজাহাজ ও ফায়ার ট্রাকের সংঘর্ষ, ২ পাইলট নিহত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৮:২৬ পিএম

নিউ ইয়র্কে উড়োজাহাজ ও ফায়ার ট্রাকের সংঘর্ষ, ২ পাইলট নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা-গার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় এয়ার কানাডার একটি উড়োজাহাজের সঙ্গে ফায়ার সার্ভিসের ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রবিবার গভীর রাতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে বিমানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বিমানের পাইলট ও কো-পাইলট ঘটনাস্থলেই প্রাণ হারান। তারা দুজনেই কানাডার বাসিন্দা ছিলেন। বিমানে থাকা ৭২ জন যাত্রী ও ৪ জন ক্রুর মধ্যে প্রায় ৪০ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কয়েকজনের আঘাত গুরুতর। তবে সোমবার নাগাদ অধিকাংশ যাত্রী চিকিৎসা নিয়ে ছেড়ে গেছেন।

পোর্ট অথরিটি অব নিউইয়র্ক অ্যান্ড নিউ জার্সির নির্বাহী পরিচালক ক্যাথরিন গার্সিয়া এক সংবাদ সম্মেলনে জানান, ফায়ার ট্রাকে থাকা পোর্ট অথরিটির দুই কর্মীও আহত হয়েছেন, তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) তদন্তের স্বার্থে সোমবার দুপুর ২টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

এয়ার কানাডার হয়ে জ্যাজ অ্যাভিয়েশন পরিচালিত এই ফ্লাইটটি মন্ট্রিল থেকে নিউ ইয়র্কে এসেছিল। রানওয়েতে যখন এটি অবতরণ করছিল, তখন ফায়ার ট্রাকটি ইউনাইটেড এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইটের ‘গন্ধজনিত সমস্যা’র জরুরি কলে সাড়া দিতে রানওয়ে পার হচ্ছিল।

সূত্র: এপি

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন