ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ইরানে জ্বালানি ও খাদ্য সরবরাহ নিয়ে কোনো ধরনের সংকট নেই: ভাইস প্রেসিডেন্ট

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৯:০৭ এএম

ইরানে জ্বালানি ও খাদ্য সরবরাহ নিয়ে কোনো ধরনের সংকট নেই: ভাইস প্রেসিডেন্ট

ইরানে জ্বালানি ও খাদ্য সরবরাহ নিয়ে কোনো ধরনের সংকট নেই বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। তিনি বলেছেন, দেশের জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ বর্তমানে ‘ভালো অবস্থায়’ রয়েছে।

বার্তা সংস্থা ইসনা–এর প্রকাশিত এক বিবৃতিতে আরেফ বলেন, জ্বালানি, জ্বালানি তেল এবং খাদ্যপণ্যের সরবরাহ নিয়ে জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি আশ্বস্ত করে জানান, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

তিনি আরও বলেন, দেশের পণ্য সরবরাহ ব্যবস্থা, ব্যাংকিং সেবা এবং পেমেন্ট সিস্টেম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। এসব খাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হয়নি বলেও উল্লেখ করেন তিনি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং জনগণের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব খাত কার্যকরভাবে কাজ করে যাচ্ছে।

সূত্র: আল–জাজিরা

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন