ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

এবার ই’স’রা’য়ে’লে’র পা’র’মা’ণ’বি’ক প্রকল্পে ই’রা’নের পাল্টা হা’ম’লা, আ’হ’ত শতাধিক

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১০:০১ এএম

এবার ই’স’রা’য়ে’লে’র পা’র’মা’ণ’বি’ক প্রকল্পে ই’রা’নের পাল্টা হা’ম’লা, আ’হ’ত শতাধিক

ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অন্তত ১০০ জন হতাহত হওয়ার পর দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম কান ব্রডকাস্টার জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড মঙ্গলবার পর্যন্ত দেশটির দক্ষিণাঞ্চলে সব স্কুল বন্ধ ঘোষণা করেছে এবং ৫০ জনের বেশি মানুষের সমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

বিশেষ করে নেগেভ, লাচিশ এবং মৃত সাগর (ডেড সি) এলাকায় এই বিধিনিষেধ কঠোরভাবে কার্যকর করা হবে। ইসরায়েলি শিক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, সোমবার সারা দেশে কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না। পরিস্থিতি মোকাবিলায় বড় ধরনের কোনো জমায়েত কেবল তখনই করা যাবে যদি সেখানে ক্ষেপণাস্ত্র হামলার সময় দ্রুত নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর ব্যবস্থা থাকে।

শনিবার রাতভর চালানো এই হামলায় ইসরায়েলের অত্যন্ত কৌশলগত এবং পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত দিমোনা শহরকে লক্ষ্যবস্তু করা হয়। নেগেভ মরুভূমিতে অবস্থিত এই শহরটি ইসরায়েলের পরমাণু প্রকল্পের প্রধান কেন্দ্র হওয়ায় সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকা সত্ত্বেও অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি আঘাত হেনেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন