ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুই দেশের ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:১৬ পিএম

দুই দেশের ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

দুই দেশের ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

দুই দেশের ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিঙ্গাপুর কর্তৃপক্ষ পবিত্র ঈদুল ফিতরের আলাদা আলাদা তারিখ নিশ্চিত করেছে। দেশ দুটি ইসলামি মাসের শুরু নির্ধারণের জন্য প্রচলিত পদ্ধতিতে সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশের ওপর নির্ভর করে এই সিদ্ধান্ত নিয়েছে।

তুরস্ক ঘোষণা করেছে যে, তাদের দেশে আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার তুরস্ক এবং অন্যান্য অঞ্চল থেকে শাওয়াল মাসের প্রথম চাঁদ দেখার সম্ভাবনার জ্যোতির্বিজ্ঞানের হিসাবের ওপর ভিত্তি করে এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

 অন্যদিকে, সিঙ্গাপুর নিশ্চিত করেছে যে, তাদের দেশে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে। কারণ জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিঙ্গাপুরের আকাশ থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উভয় দেশেই বুধবার ছিল রমজান মাসের ২৮তম দিন। মূলত চাঁদ দেখার পূর্ব-নির্ধারিত হিসাব-নিকাশের মডেল বা অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন ব্যবহার করেই দেশ দুটিতে ঈদের তারিখ চূড়ান্ত করা হয়। সূত্র: গালফ নিউজ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন