ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরান ও লেবানন একসঙ্গে ইসরাইলে ওপর ক্ষেপণাস্ত্র হামলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১২:৩১ এএম

ইরান ও লেবানন একসঙ্গে ইসরাইলে ওপর ক্ষেপণাস্ত্র হামলা

ইরান ও লেবানন থেকে ইসরাইলে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। শনিবার আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর পশ্চিম জেরুজালেমের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরাইলের গোরেন এলাকায় রকেট হামলা চালিয়েছে। লেবাননের গোষ্ঠীটি আরও বলেছে, তারা মা’আলোত-তারশিহা শহরে একটি ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তেহরানে হামলার মাধ্যমে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। এ অবস্থায় ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, আগত ক্ষেপণাস্ত্র মোকাবিলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করতে কাজ করছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন