ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যু দ্ধে ই রা ন সম্পূর্ণ প রা জি ত, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম

যু দ্ধে ই রা ন সম্পূর্ণ প রা জি ত, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১৩ মার্চ) বলেছেন, মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানে ইরান সম্পূর্ণ পরাজিত হয়েছে এবং তারা চুক্তি করতে ইচ্ছুক। তবে আমি সেই চুক্তি গ্রহণ করবেন না। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘মার্কিন সেনারা ইরানের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে, ইরান সম্পূর্ণরূপে পরাজিত হয়েছে এবং তারা একটি চুক্তি করতে চায়। তবে তিনি তাদের সেই চুক্তি মেনে নেবেন না।

ট্রাম্প এনিয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। ট্রাম্পের দাবি, মিডিয়া মার্কিন বাহিনীর সাফল্যের বিষয়টি পুরোপুরি তুলে ধরছে না।

তবে ইরানের কর্মকর্তারা এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেছেন। ইরানের পক্ষ থেকে এর আগে জানানো হয়, যুদ্ধ থামানোর সিদ্ধান্ত একমাত্র তাদের। সেই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে তিনটি কঠিন শর্ত দিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু হওয়া যুদ্ধ টানা ১৫ দিন ধরে চলছে। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে এক হাজারের বেশি। দিন যত যাচ্ছে এই যুদ্ধ আরও ভয়াবহতায় রুপ নিচ্ছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন