ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা হামাসের, দীর্ঘ সংঘাতের জন্য প্রস্তুত হিজবুল্লাহ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০২:২৫ এএম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা হামাসের, দীর্ঘ সংঘাতের জন্য প্রস্তুত হিজবুল্লাহ

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার প্রশংসা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড। সংগঠনটির মুখপাত্র আবু উবাইদা ‘আল-কুদস’ দিবসে ফিলিস্তিনিদের সমর্থনে ইরানে অনুষ্ঠিত সমাবেশগুলোর প্রতি শ্রদ্ধা জানান।

আবু উবাইদা বলেন, ‘আমরা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর চালানো ক্ষেপণাস্ত্র হামলাকে সাধুবাদ জানাই। এতে উন্নত এবং ক্লাস্টার গোলাবারুদ ব্যবহার করা হয়েছে, যা আমাদের শোকাহত জনগণের হৃদয়কে প্রশান্ত করেছে।’

চলমান সংঘাতে হামাস এর আগে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহকে সমর্থন করেছিল, তবে উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসা ইরানের প্রতি সরাসরি সমর্থন জানায়নি গোষ্ঠীটি।

এদিকে হিজবুল্লাহ নেতা নাঈম কাসেম বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলতে থাকায় তার সংগঠন একটি দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত। টেলিভিশনে প্রচারিত ভাষণে কাসেম বলেন, ‘আল্লাহ চাইলে তারা (ইসরায়েলিরা) যুদ্ধক্ষেত্রে বিস্মিত হবে।’

তিনি আরও বলেন, ‘শত্রুর হুমকি আমাদের ভয় দেখায় না। এটি একটি অস্তিত্বের লড়াই, এটি সীমিত বা সাধারণ কোনো যুদ্ধ নয়।’ তাকে হত্যার বিষয়ে ইসরায়েলের হুমকিকে তিনি ‘মূল্যহীন’ বলেও মন্তব্য করেছেন।

সূত্র: আল জাজিরা

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন