ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানে স্টারলিংক ইন্টারনেট বিক্রির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:২১ এএম

ইরানে স্টারলিংক ইন্টারনেট বিক্রির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

স্টারলিংক টার্মিনালের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরানের কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ (ISNA) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি দেশের বিভিন্ন প্রদেশে একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন, যার মাধ্যমে স্টারলিংক টার্মিনাল ব্যবহার করে সীমাবদ্ধতাহীন ইন্টারনেট সংযোগ বিক্রি করা হতো। তাকে শিরাজ শহর থেকে আটক করা হয়েছে।

ফার্স প্রদেশের পুলিশের এক উপ-কমান্ডারের বরাত দিয়ে আইএসএনএ জানায়, “৩৭ বছর বয়সী ওই ব্যক্তি দেশের কয়েকটি প্রদেশে একটি নেটওয়ার্ক গড়ে তুলে স্টারলিংকের মাধ্যমে অবাধ ইন্টারনেট ব্যবহারের সুযোগ বিক্রি করছিলেন।”

তবে গ্রেপ্তারটি ঠিক কবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। বর্তমান যুদ্ধ পরিস্থিতির শুরু থেকেই ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। এ অবস্থায় অনেক ইরানি নাগরিক মার্কিন কোম্পানি স্পেসএক্সের স্টারলিংক টার্মিনাল ব্যবহার করে সরকারি বিধিনিষেধ এড়িয়ে ইন্টারনেট ব্যবহারের চেষ্টা করছেন।

তবে ইরানে স্টারলিংক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে এবং এ ধরনের কার্যক্রমকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের পর দেশটিতে টানা ১৮ দিন ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল।

সূত্র: আল জাজিরা

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন