ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ দেশে পাঠাচ্ছে শ্রীলঙ্কা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৪:২৭ পিএম

মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ দেশে পাঠাচ্ছে শ্রীলঙ্কা

যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের হামলায় ৯ দিন আগে ডুবে যাওয়া ইরানি ফ্রিগেটের ৮৪ নাবিকের মরদেহ শুক্রবার দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়।

শ্রীলঙ্কা উপকূলের কাছে ৪ মার্চ আইআরআইএস ডেনা টর্পেডো হামলায় ডুবে গেলে এসব নাবিক নিহত হন। এই ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তুষারা রদ্রিগো এএফপিকে বলেন, ‘দেশীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং মরদেহ ফিরিয়ে নিতে ইরান একটি চার্টার্ড বিমান পাঠাচ্ছে।’

তিনি জানান, শ্রীলঙ্কার নৌবাহিনী যে ৩২ নাবিককে উদ্ধার করেছিল তারা শ্রীলঙ্কাতেই অবস্থান করবেন।

কর্মকর্তারা জানান, সংরক্ষণ করা মরদেহগুলো সিল করা বাক্সে করে দেশের দক্ষিণাঞ্চলের মাত্তালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানে পাঠানো হবে।

সংশ্লিষ্ট একজন কর্মকর্তার তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেলের মধ্যেই প্রথম দফায় ৪৬টি মরদেহ বিমানবন্দরে পৌঁছেছে এবং ইরানের একটি চার্টার্ড কার্গো বিমানের অপেক্ষায় রয়েছে।

ভারত মহাসাগর থেকে উদ্ধার করা এসব মরদেহ রাজধানী থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণে গলের কারাপিতিয়া হাসপাতালে নেওয়া হয়, যেখানে ময়নাতদন্ত করা হয়।

স্থানীয় এক ম্যাজিস্ট্রেট মরদেহগুলো কলম্বোয় অবস্থিত ইরানি দূতাবাসের কাছে হস্তান্তরের নির্দেশ দেন, যাতে সেগুলো স্বজনদের কাছে পাঠানো যায়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন