ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসরাইলি গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে হামলা করেছে ইরান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৫:৪৩ পিএম

ইসরাইলি গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে হামলা করেছে ইরান

ইসরাইলি গোয়েন্দা সংস্থা শিন বেতের সদর দপ্তর এবং দেশটির দুটি বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে আল জাজিরা এ তথ্য জানায়।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা আবিবের শিন বেতের সদর দপ্তরে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া, ভূমধ্যসাগরীয় উপকূলে ইয়াভনে শহরের পশ্চিমে অবস্থিত পালমাচিম বিমান ঘাঁটি এবং দক্ষিণ ইসরাইলের ওভদা বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

ইরাকে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন তেলের ট্যাংকারে হামলা, ভারতীয় ক্রু নিহতইরাকে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন তেলের ট্যাংকারে হামলা, ভারতীয় ক্রু নিহত
এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা দুটি ইসরাইলি বিমান ঘাঁটি এবং তেলআবিবের শিন বেত সদর দপ্তরে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। বিমান ঘাঁটিগুলোর একটি ভূমধ্যসাগরীয় উপকূলে ইয়াভনে শহরের পশ্চিমে অবস্থিত পালমাচিম বিমান ঘাঁটি এবং অন্যটি দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটি।

শিন বেত (ইসরেইল সিকিউরিটি এজেন্সি) এর সদর দপ্তর উত্তর-পশ্চিম তেলআবিবের রামাত আবিব এলাকায় অবস্থিত। ‘অদৃশ্য ঢাল’ নামে পরিচিত এই সদর দপ্তর ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থার কেন্দ্রীয় কমান্ড হিসেবে কাজ করে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন