ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্রিটিশ বিমানবাহী রণতরীর সাহায্য প্রয়োজন নেই: কিয়ার স্টারমারকে ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৬:১১ এএম

ব্রিটিশ বিমানবাহী রণতরীর সাহায্য প্রয়োজন নেই: কিয়ার স্টারমারকে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য ব্রিটিশ বিমানবাহী রণতরীর কোনো সহায়তার প্রয়োজন নেই বলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সাফ জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

শনিবার এক বার্তায় ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবছে বলে খবর পাওয়া যাচ্ছে, তবে ইরানের বিপক্ষে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের জন্য সেগুলোর কোনো আবশ্যকতা নেই।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে কিয়ার স্টারমারকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘প্রধানমন্ত্রী স্টারমার, ঠিক আছে, আমাদের আর ওগুলোর প্রয়োজন নেই—তবে আমরা এটা মনে রাখব। আমরা ইতিমধ্যে (যুদ্ধে) জিতে যাওয়ার পর যারা যোগ দেয়, তাদের আমাদের প্রয়োজন নেই!’

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন