ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ইসরাইলের রাজধানী তেল আবিবজুড়ে একের পর এক বিস্ফোরণ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০২:৪৮ পিএম

ইসরাইলের রাজধানী তেল আবিবজুড়ে একের পর এক বিস্ফোরণ

ইসরাইলের রাজধানী তেল আবিবজুড়ে একের পর এক বিস্ফোরণ

ইসরাইলের রাজধানী তেল আবিবজুড়ে একের পর এক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক : ইরান নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রে ইসরাইলের রাজধানী তেল আবিবজুড়ে একের পর এক বিস্ফোরণ হয়েছে। ইসরাইলের জরুরি সেবা বিভাগ জানায়, তারা কয়েকটি ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৬ মার্চ) ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এএফপির।

দমকলকর্মীরা বাণিজ্যিক কেন্দ্রের কাছে একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এদিকে তেল আবিবের উপকণ্ঠে একটি ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত লাগার পর সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের উপশহরগুলোতে ব্যাপক হামলার পর এ বিস্ফোরণগুলো ঘটে। সোমবার সংঘাতে যোগ দেওয়া হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরাইল।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, তেহরান তেল আবিবের কেন্দ্রস্থলের লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন