ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১০:৩৪ এএম

ভারতের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।এই ঘটনায় ভারতের দুই পাইলট নিহত হয়েছেন। নিহত দুই সেনা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর।

বিবৃতিতে বলা হয়েছে, কার্বি আংলং জেলায় ভারতীয় বিমানবাহিনীর একটি সু-৩০ এমকেআই বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বিমানবাহিনী জানায়, যুদ্ধবিমানটি অসমের জোরহাট থেকে উড্ডয়ন করেছিল। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে (১৪১২ জিএমটি) শেষবারের মতো কন্ট্রোল রুমের সঙ্গে এটির যোগাযোগ হয়েছিল।

ভারতের বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার বিস্তারিত তথ্য খতিয়ে দেখা হচ্ছে এবং নিখোঁজ বিমান ও পাইলটদের সন্ধানে একটি বিশেষ উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন