ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তেহরানের প্রাণকেন্দ্রে নতুন করে আরও এক দফা শক্তিশালী বিমান হামলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০২:২১ পিএম

তেহরানের প্রাণকেন্দ্রে নতুন করে আরও এক দফা শক্তিশালী বিমান হামলা

তেহরানের প্রাণকেন্দ্রে নতুন করে আরও এক দফা শক্তিশালী বিমান হামলা

তেহরানের প্রাণকেন্দ্রে নতুন করে আরও এক দফা শক্তিশালী বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের প্রাণকেন্দ্রে নতুন করে আরও এক দফা শক্তিশালী বিমান হামলা চালানো হয়েছে। সোমবার (২ মার্চ) ভোরে এ হামলার কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আল-জাজিরার লাইভ আপডেটেও বিষয়টি উল্লেখ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আইডিএফ জানায়, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবাহিনী তেহরানের কেন্দ্রস্থলে ইরানি শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুগুলোতে আরেক দফা হামলা শুরু করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই বিমান হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সদর দপ্তর ধ্বংস হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে এবং বিপ্লবী গার্ডের আর কোনো সদর দপ্তর নেই।

বিবৃতিতে আরও বলা হয়, গত ৪৭ বছরে বিপ্লবী গার্ড এক হাজারেরও বেশি মার্কিন নাগরিক হত্যার সঙ্গে জড়িত ছিল। যুক্তরাষ্ট্রের এক বৃহৎ হামলায় সেই সক্ষমতা ক্ষতিগ্রস্ত করা হয়েছে এমন দাবি করা হয়।

উল্লেখ্য, এসব তথ্য সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবি ও বিবৃতির ভিত্তিতে প্রকাশিত  স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন