ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রের বারে বন্দুক হামলা, নিহত ২

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:১৪ পিএম

ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রের বারে বন্দুক হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরের একটি বারে বন্দুক হামলায় দুজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন। ঘটনাটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তদন্ত করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

রোববার ভোরে অস্টিনের সিক্সথ স্ট্রিট এলাকায় অবস্থিত একটি বারের সামনে এ হামলা ঘটে। পুলিশ জানায়, হামলাকারী পিস্তল ও রাইফেল ব্যবহার করে গুলি চালায়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে গুলি করে হত্যা করে।

অস্টিন পুলিশ প্রধান লিসা ডেভিস জানান, সন্দেহভাজন ব্যক্তি একটি এসইউভি গাড়িতে করে কয়েকবার বারটির সামনে দিয়ে ঘোরাফেরা করে। পরে গাড়ির জানালা থেকে গুলি ছোড়ে। এরপর গাড়ি থামিয়ে রাইফেল নিয়ে রাস্তায় থাকা লোকজনের দিকে গুলি চালায়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

মার্কিন স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, হামলাকারীর নাম নিদিয়াগা দিয়াগনে। তার বয়স ৫৩ বছর। তার পরনে ইরানের পতাকার নকশাসংবলিত পোশাক ছিল এবং তাতে ধর্মীয় স্লোগান লেখা ছিল বলে এক আইনশৃঙ্খলা কর্মকর্তা জানিয়েছেন।

হামলার একদিন আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর সামরিক হামলা চালায়। ওই প্রেক্ষাপটে এ ঘটনায় সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছে এফবিআই। সূত্র : এপি

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন